ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস নিয়ে এল করোনা কেয়ার

ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস নিয়ে এল সম্পূর্ণ নতুন একটি সার্ভিস, যেখানে ফ্রি অনলাই চ্যাটের মাধ্যমে এমবিবিএস ডাক্তারগন কোভিড-১৯ এর চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। করোনাকালীন লকডাউন এবং চলাচলে নিষেধাজ্ঞা থাকায় লাখ লাখ রোগীর জন্য যেকোনো চিকিৎসা সেবা পাওয়া বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার।

এমতাবস্তায় দক্ষ ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসা পরামর্শ পাওয়াই এখন মানুষের সব থেকে বড় চাহিদা। তাই করোনা কেয়ার ওয়েবসাইটে ডক্টর চ্যাট নামে একটি পরিপূর্ন স্বাস্থ্যসেবা চালু হয়েছে। করোনা কেয়ারের সব সুবিধা পাওয়া যাবে http://care.dh.health/ ক্লিক করে।

অন্যান্য ফ্লুর সঙ্গে করোনার লক্ষনসমূহের তেমন কোনো পার্থক্য না তাকায় সাধারন জ্বরেও মানুষের মনে নানা রকম প্রশ্ন ও ভয়ভীতি তৈরি হয়। যা পরবর্তী সময় তাদের উদ্বেগ ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তার ওপর এখন সবাইকে বাড়িতে থাকতে হচ্ছে বলে সঠিক চিকিৎসা পরামর্শের অভাব মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

ডাক্তার চ্যাটে এমবিবিএস ডাক্তারের সঙ্গে সরাসরি চ্যাটের মাধ্যমে কোভিড-১৯-সহ যেকোনো স্বাস্হ্য সমস্যাবিষয়ক প্রশ্ন করে সঠিক চিকিৎসা, পরামর্শ ও দিকনির্দেশনা পাওয়া যাবে। এই সার্ভিসটি সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। একবার রেজিস্ট্রেশন করলে সার্ভিসটির মেয়াদ থাকবে ২ মাস। অসুস্থতার লক্ষনগুলো পরিবর্তিত হলে বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে এটি ছড়িয়ে পড়লে একই ডাক্তারের কাছে আপডেট করা যাবে। এবং সব মেডিকেল রেকর্ড একই ফ্যামিলি ডাক্তারের কাছে সংরক্ষিত থাকবে।

করোনা কেয়ার প্রথমিকভাবে ৪টি সেবা দিচ্ছে-ডক্টর চ্যাট, ডক্টর ভিডিও কল, করোনা ইনস্যুরেন্স ও করোনা সিম্পটম চেকার।

http://care.dh.health/ লিংকটি ক্লিক করলেই পাওয়া যাবে করোনা কেয়ার-এর সব সার্ভিস। ভয় নয়. সচেতনতাই পারে কোভিড-১৯ প্রতিরোধ করতে।

[next_prev_post]
Scroll to Top